
মানিকগঞ্জ জেলা এফ এফ কাউন্সিল আহ্বায়ক কমিটির উদ্যোগে মানিকগঞ্জ সহরস্ত পশ্চিম দাসড়া মোঃ শাহজাহান চৌধুরী বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার ( ৩রা এপ্রিল ২০২৫) দুপুর ১২-৩০মি: সময় এফ এফ কাউন্সিলের প্রতি বছরের মত এবারও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের আয়োজক শাজাহান চৌধুরীর বাসভবনে এই উপলক্ষে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন মানিকগঞ্জ সদর থানার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শারফুদ্দিন আহমেদ নুরু, বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ সহ আরো অনেকে।
এফ এফ কাউন্সিলের মানিকগঞ্জ জেলা শাখার কমিটির দোয়া মাহফিলে মোঃ শাহজাহান চৌধুরী বলেন আমি প্রতিবছর আমার এই সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করে থাকি। এখানে দেশ ও জাতির জন্য, সংগঠনের জন্য, আমার মা-বাবা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ,দেশের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এবং যারা দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন তাদের মা বাবা আত্মীয়-স্বজনসহ এবং আমাদের নিজেদের জন্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
দোয়া মাহফিলে সকলের জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন হাজী মোহাম্মদ রমজান আলী।
দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে এফ এফ কাউন্সিলের পক্ষ থেকে আয়োজক মোহাম্মদ শাহজাহান চৌধুরী অভিনন্দন ও ধন্যবাদ এবং ঈদ মোবারক জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...