• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ আগামী ২৩শে আগস্ট অনুষ্ঠিত 

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ আগামী ২৩শে আগস্ট অনুষ্ঠিত 

প্রকাশিত: ৩:০১ পূর্বাহ্ণ , ৪ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে কালীগঙ্গা বেউথা ঘাটে । এই জমকালো প্রতিযোগিতা আয়োজক মানিকগঞ্জের যুগ্মসচিব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে আয়োজিত এই নৌকা বাইচকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

(৩ আগস্ট ২০২৫ ইং) রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভায় এই তারিখ চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন যুগ্ম সচিব জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

অতিরিক্ত জেলা প্রশাসক আতিকুল মামুনকে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যাকে সদস্য-সচিব করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।

ঐতিহ্যবাহী নৌকা বাইচে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আয়োজকদের পক্ষ থেকে।চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে একটি হোন্ডা মোটর সাইকেল।এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রিজ, টেলিভিশন, ট্রফি এবং সনদপত্র দেওয়া হবে।

যুগ্ম সচিব জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
এই আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মানিকগঞ্জে নতুন করে প্রাণ ফিরে পাবে ।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, পুলিশ সুপারের প্রতিনিধি জাকির হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।