• চট্রগ্রাম দেশজুড়ে
  • মানিকগঞ্জে ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ , ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

জাতীয় সংগীত পরিবেশন ও এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শুরু হয় স্বরলিপি সংগীত নিকেতনের দুইদিন ব্যাপী শিল্পী বৃন্দে শুভ বাংলা নববর্ষের সূচনা।

মানিকগঞ্জে আজ( ১৫ এপ্রিল ২০২৫ ) মঙ্গলবার সন্ধ্যা ৭:০০ টায় মানিকগঞ্জ শহরে কালিবাড়ী স্বরলিপি সংগীত নিকেতনের আয়োজিত শুভ নব বৈশাখীর শিল্পীদের নিয়ে ১৪ এবং ১৫ই এপ্রিল এক মিলনমেলার আয়োজন করা হয়।

স্বরলিপি সংগীত নিকেতন এর পক্ষ থেকে শুভ নববর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করেন বিশিষ্ট গুনি শিল্পী, নাছরিন আহমেদ, অ্যাডভোকেট খোরশেদ আলম,কাউসার আহমেদ,হাসান মাহামুদ, সাইদা রহমান, ছবি চেট্টারজি ,মোস্তাফা ভারতী,ইতি প্রমূখ, তবলায় ছিলেন প্রতুল রায়,সিবেন চক্রবর্তী,
সার্বিক দায়িত্বে ও পরিচালক কামাল আহমেদ কমল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন সহ আরো বীর মুক্তিযোদ্ধা।

মন্তব্য লিখুন

আরও খবর