
জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে মিনি ম্যারাথনের আয়োজন করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
আজ ১৮ই জুলাই ২০২৫ ইং শুক্রবার সকাল ৭টায় মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ম্যারাথন শুরু হয়ে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। দীর্ঘ ছয় কিলোমিটার এই ম্যারাথনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। ম্যারাথনের সার্বিক সহযোগিতা করে মানিকগঞ্জ জেলা পরিষদ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ প্রজন্মকে জাতীয় আন্দোলনের ইতিহাস সম্পর্কে সচেতন করা এবং শারীরিক সচেতনতা বৃদ্ধি করাই ছিল প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজনের মূল লক্ষ্য। পরে ম্যারাথন অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল বিতরণ করা হয়।
অনুষ্ঠিত ম্যারাথনে ৩৮ জন পুরুষ এবং ২ জন নারী অংশগ্রহণ করেন। পুরুষ বিভাগে পলাশ শেখ চ্যাম্পিয়ন এবং শ্রীকৃষ্ণ হালদার দ্বিতীয় স্থান অধিকার করেন। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে আশিকুর রহমান, আমির হামজা ও মো. আরজু। নারী বিভাগে লিজা আক্তার চ্যাম্পিয়ন হন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, যুব উন্নয়নের উপ-পরিচালক অলকা রায় প্রভা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক সরকার মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, এই জাতীয় আয়োজন শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধিই নয়, বরং তরুণ সমাজকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি আগ্রহী করে তোলে। গণঅভ্যুত্থান দিবস আমাদের গণতান্ত্রিক চেতনার গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তাই তরুণ প্রজন্মকে এ সম্পর্কে সচেতন করাই ছিল আমাদের মূল লক্ষ্য।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...