
আজহার হোসেন,মানিকগঞ্জ:সড়ক দুর্ঘটনা কমানো, নিরাপদ সড়ক নিশ্চিত করা এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিআরটিএ ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিনসহ বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং হাইওয়ে ও ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।
সভায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোর করণীয়, ট্রাফিক আইন বাস্তবায়ন, যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, তিন চাকার যানবাহন ও মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এ কারণে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলতে পারবে না। লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ি দেওয়া যাবে না। পাশাপাশি হেলপাররা যাতে গাড়ি চালাতে না পারেন, তা নিশ্চিত করতে হবে।
জেলা প্রশাসক সড়কের ত্রুটি দূর করতে সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২
ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদসহ আটক ২
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে: রিজভী
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন
চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে ব্যবসায়ী সমিতির...
তেঁতুলিয়ায় ভজনপুর বাজারে উৎসবমুখর পরিবেশে চলছে...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন – খাদ্যমন্ত্রী আফরোজা...
মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন –...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার...
জয়পুরহাটে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল...