
মোঃ আজহার হোসেন মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভাধীন বেউথা বায়তুল মামুর জামে মসজিদের সামনের রাস্তায় সামান্য বৃষ্টিতে পানির জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে আছেন এলাকাবাসী ও চলাচলকারী হাজারো বাসিন্দা।
শুক্রবার (২৫ জুলাই ২০২৫ ইং) বিকালে সমস্যার সমাধানের দাবিতে প্রায় ঘন্টা ব্যাপী স্থানীয় বায়তুল মামুর জামে মসজিদের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী এলাকার বাসিন্দারা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌরসভার
৯ নং ওয়ার্ডের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এ্যাড: মুরাদ হোসেন খান, মিজানুর রহমান মিজান, তানজিল আহমেদ, খালেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পৌর কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে জানানোর পরও প্রায় একযুগ ধরে বেরিবাধ করার পর থেকে এই রাস্তায় বৃষ্টির পানি জমে বন্যার মতো অবস্থা সৃষ্টি হয়।
এতে করে মসজিদ ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এই রাস্তা দিয়ে চলাচলকারী হাজারোও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাই, আগামী রবিবারের মধ্যে সমস্যা সমাধানে কোন কোন ব্যবস্থা না হলে মহাসড়ক অবরোধসহ পৌরসভা ঘেরাও করার হুঁশিয়ারি দেন বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...