
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি শংকর মঠ ও মিশনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ব শান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ-২০২৫ বৃহস্পতিবার (১০ এপ্রিল) মঠ প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পৌরহিত্য করেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের সীতাকুণ্ড (চট্টগ্রাম) শাখার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানিকছড়ি শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ সাধনানন্দ ব্রহ্মচারী মহারাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। এছাড়াও স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন রাষ্ট্রীয় অতিথি, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শংকর মঠ ও মিশন কর্তৃপক্ষ ভক্তদের জন্য একটি “ভক্ত নিবাস ভবন” নির্মাণের অনুরোধ জানালে, প্রধান অতিথি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সদয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ গীতাযজ্ঞে দেশ ও জাতির কল্যাণ, পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। দিনব্যাপী আয়োজনে শত শত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...