
মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবন ধসে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম জিদান (২২)। এতে আহত হয়েছেন আরও দুই পাকিস্তানি নাগরিক।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াংয়ে এ ঘটনা ঘটে।
মেলাকা সহকারী পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যাটিট বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এএফপি।
পুলিশ কমিশনার জানিয়েছেন, দুর্ঘটনার সময় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ২০ থেকে ৪০ বছর বয়সী তিন শ্রমিক কংক্রিটের বাঁধন খোলার কাজ করছিলেন। হঠাৎ ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে ঘটনাস্থলে মারা যান বাংলাদেশি শ্রমিক জিদান। নিহত বাংলাদেশির মরদেহ ওইদিন রাত ১০টার দিকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয়। এ ছাড়া পাকিস্তানি দুই শ্রমিক জুবায়ের আহমেদকে (৩২) বিকেল সাড়ে ৬টা এবং আব্বাস গুলমকে (৪৯) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করা হয়।
আহত দুই পাকিস্তানিকে উন্নত চিকিৎসার জন্য তাদের মেলাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন