
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষ ও অসহায় পথচারীদের জন্য মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির শুভ সূচনা করেছেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
ব্যক্তিগত উদ্যোগে তিনি এই কর্মসূচি গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) রমজান মাসের প্রথম রোজায় বেনাপোল বাজারস্থ নিজ অফিস কার্যালয় “হীরা সুপার মার্কেট” সম্মুখে খেটে খাওয়া মানুষ, অসহায় দুস্থ এবং দূরপাল্লার পথচারীদের মাঝে মাসব্যপী ইফতার বিতরনের ব্যবস্থা গ্রহণ করেন। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ইফতার বিতরণ করা হবে।
বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক
আবু তাহের ভারত ইফতার বিতরণকালে বলেন, “বিএনপি সব সময় সাধারণ মানুষের সুখে-দুখে পাশে ছিল এবং আছে। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের কষ্ট লাঘবে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
পথচারী রোযাদারদের জন্য মাসব্যাপী এই সেবা অব্যাহত রাখব। তিনি বলেন,গণমানুষের সেবা করার এটি একটি বড় মাধ্যম। ইফতার বিতরণের মাধ্যমে রোজাদারদের মুখে হাসি ফোটানোই এই আয়োজনের মূল লক্ষ্য”।
বেনাপোল বাজারের স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে সন্ধ্যায় যারা কাজের প্রয়োজনে রাস্তায় থাকেন, তারা হাতের কাছে উন্নত মানের ইফতার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইফতার বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন বেনাপোল পৌর যুবদল,স্বেচ্ছাসেবকদল এবং পৌর ছাত্রদল।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...