
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে তথাকথিত কিছু ‘গুপ্ত সংগঠন’ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শার্শা। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার (২১ মে) বিকালের দিকে শার্শা উপজেলা পরিষদের সম্মুখে যশোর-বেনাপোল মহাসড়কে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘ন্যায়ের পক্ষে, সত্যের পথে, অন্যায়ের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে দলমত নির্বিশেষে শত-সহস্রাধিক বিক্ষুব্ধ নারী-পুরুষ মহাসড়কের দুই ধারে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
সমাবেশে শার্শা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মজিদ বলেন, ২০২৬ সালের গত ১২ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এবং শার্শা থানার কৃতি সন্তান নূরুজ্জামান লিটন-এর পক্ষে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ মাঠপর্যায়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে দিনরাত নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
সাধারণ মানুষের মন জয় করে শার্শা থানা বিএনপিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য এবং দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিতে তিনি নিজের জীবন বাজি রেখে কাজ করেছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের প্রতি এমন একনিষ্ঠ অবদানের পরেও একটি স্বার্থান্বেষী মহল এবং কুচক্রী দল শহিদুল ইসলাম শহীদ ও জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনীকে ভুল তথ্য দিয়ে তাদের বাড়িতে অন্যায়ভাবে তল্লাশি চালানো হয়েছে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এই মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই ধরনের হীন কর্মকাণ্ড বন্ধ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বেনাপোল পৌর যুবদল সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু হুশিয়ার দিয়ে বলেন, বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে যশোর জেলা ও শার্শা উপজেলা যুবদল রাজপথে সক্রিয় ছিল। এখন একশ্রেণীর সুযোগ সন্ধানী মানুষ দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ ও কুৎসা রটাচ্ছে। যুবদলের পক্ষ থেকে এই ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
একই সাথে যারা দলের নেতাদের নামে মিথ্যা ছড়াচ্ছে, তাদের অনতিবিলম্বে এসব কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। নেতাদের বিরুদ্ধে এই অপপ্রচার বন্ধ না হলে আজ কেবল মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ শুরু হলেও, আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ও রাজপথ কাঁপানো আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী। তিনি তার বক্তব্যে বলেন, “শহীদুল ইসলাম শহীদ একজন অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী নেতা।
তিনি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অথচ একটি কুচক্রী মহল ও নামসর্বস্ব গুপ্ত সংগঠন তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রপাগান্ডা ও অপপ্রচার চালাচ্ছে।”
শ্রমনেতা সহিদ আলী আরও বলেন, যারা শহীদুল ইসলাম শহীদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের সনাক্ত করে ইতিমদ্ধেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
তিনি প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই ফেসবুক আইডি ও পেজগুলোর পেছনে থাকা ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর ও তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এদিকে, প্রায় দুই ঘণ্টা ব্যাপী চলা এই মানববন্ধনের কারণে যশোর-বেনাপোল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরবর্তীতে খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশকে বেশ হিমশিম খেতে হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসংগঠনের স্থানীয়, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিক ও সর্বস্তরের জনগণ মানববন্ধনে অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...