
অভিনব কায়দায় মিনি ট্রাকে লুকিয়ে রাখা ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে জয়পুরহাটের ভাদসা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম (৩০) কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখরাবাদ বলবদী এলাকার মোঃ কফিল উদ্দিনের ছেলে।
সোমবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গতকাল সন্ধায় অভিনব কায়দায় মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহনকালে ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিমকে র্যা-৫, সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল আটক করে। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে ঢেকে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে গাঁজা সরবরাহ করে আসছিল।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র্যাবের ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...