
একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের নতুন প্রত্যয় বুকে ধারণ করে মেহেন্দিগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ও ওসি (তদন্ত) মতিউর রহমান প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর ) সন্ধ্যায় ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল প্রকারের হয়রানী ছাড়াই সম্পন্ন নতুন ভাবে পুলিশি সেবা উপজেলার প্রতিটি ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত ওসি মো. মাহবুবুর রহমান।
তিনি উপজেলার প্রতিটি মানুষের মাঝ থেকে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণাকে দূর করে থানাকে প্রতিটি মানুষের জন্য একটি নির্ভরযোগ্য সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান। তিনি কথায় নয় সেবাদানের মাধ্যমে উপজেলায় নতুন ইতিহাসের সূচনা করতে চান।
বিশেষ করে মাদকের নীল ছোবল থেকে সকল মানুষকে রক্ষা করতে তিনি সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সন্ত্রাস, ভূমি খেকো, চুরি,ডাকাতি এবং ইভটিজিং প্রতিরোধে কঠোর ভূমিকা রাখবেন। থানাকে দালাল মুক্ত করে প্রতিটি সেবা গ্রহিতাদের জন্য একটি বিশ্বস্তা পরিণত করতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করার কোন বিকল্প নেই বলে তিনি মনে করেন।
এসময় পুরো দেশের সঙ্গে মেহেন্দিগঞ্জকেও পজেটিভ পুলিশি সেবা দানের কার্যক্রমের মাধ্যমে নতুন অধ্যায় রচনা করতে পুলিশের সঙ্গে সাংবাদিকরাও সারথী হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী লিটন, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম মুন্সি, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম তানভীর উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...