
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন সম্পন্ন হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
দিবসের সূচনা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
একই সময় চেঙ্গী স্কয়ার সংলগ্ন স্মৃতিফলকে একত্রিশবার তোপধ্বনি প্রদান এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন আফতাবুল কাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টা ৩০ মিনিটে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিজানুর রহমান, পিপিএম; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা জাবেদ কায়সার; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার; জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ; বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিকাল ৩টা ৩০ মিনিটে খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ম্যাচ ও টি-২০ ক্রিকেট খেলা আয়োজন করা হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
বিকাল ৫টা ৩০ মিনিটে মুক্তমঞ্চে মহান মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল উপাসনালয়ে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে জনসাধারণের জন্য বিনা টিকিটে প্রবেশের ব্যবস্থা রাখা হয়। পাশাপাশি হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়।
জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাতসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...