
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ছাড়াও তাদের মিত্রদের জাহাজও হরমুজ প্রণালী দিয়ে পার হতে পারবে না বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, আজ তিনটি ভিন্ন দেশের জাহাজ হরমুজ পার হতে চেয়েছিল। কিন্তু তাদের সতর্কতার পর এসব জাহাজ আবার ফিরে গেছে।
বিপ্লবী গার্ড বলেছে, শত্রু ও তাদের মিত্রদের কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “ভিন্ন দেশের তিনটি মালবাহী জাহাজ নির্দিষ্ট পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ সেনাদের কড়া বাধার মুখে তারা ফিরে যেতে বাধ্য হয়।”
“হরমুজ প্রণালী এখন পুরোপুরি বন্ধ। এর ভেতর দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
“যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধু রাষ্ট্র বা যারা তাদের সমর্থন দেয়, তাদের কোনো বন্দরেই কোনো জাহাজ আসা-যাওয়া করতে পারবে না। তাদের জাহাজের যে কোনো গন্তব্য বা যেকোনো পথ ব্যবহার করাই এখন নিষিদ্ধ।”
সূত্র: বিবিসি
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...