
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বোমা মেরে ও নৃশংসভাবে কুপিয়ে চাঞ্চল্যকর যুবদল কর্মী পিয়ালকে হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামি “শামীম ও মেহেদী”কে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লাইট লে.মো.রাসেল এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-” বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক ও দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“ভিকটিম পিয়াল হাসান (২৮), পিতা- মোঃ কিতাব আলী, সাং- মোবারকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর গত ইং ০৯/১১/২০২৪ তারিখ দুপুর ১’১০ মিনিটের দিকে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ঝিকরগাছা বাজারস্থ পুরাতন মিতালী হল রোড সংলগ্ন নাহিদ পেপার্স এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে কিছু দুর্বৃত্ত, ভিকটিম পিয়াল হাসানকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে।
এ সময় ভিকটিম নিজের প্রান বাঁচানোর জন্য ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের দিকে দৌড় দিলে আসামিগন ভিকটিমকে ঘেরাও পূর্বক তাদের হাতে থাকা ধারালো দা ও দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের গলায়, হাতে, পায়ে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে, ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পলিয়ে যায়”।
“পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম পিয়াল হাসান কে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেলার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। উক্ত হত্যা সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে যশোর জেলার ঝিকরগাছা থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়াও উক্ত হত্যার ঘটনায় এলাকার সাধারণ জনগণ ঝিকরগাছা থানার সামনে আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন। বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে”।
“এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল ইং ১১/১১/২০২৪ ইং তারিখ রাত ৯’৩০ মিনিটের দিকে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর এলাকা থেকে আসামি মো. শামীম রেজা (৩২), পিতা- মো. কামারুল ইসলাম, সাং- মোবারকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর’কে গ্রেফতার করে। পৃথক অপর একটি অভিযানে একই তারিখ রাত ১০’২৫ মিনিটের দিকে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ও সিপিসি-২, ঝিনাইদহ এর একটি যৌথ আভিযানিক দল আসামি মো. মেহেদী হাসান (২৪), পিতা- মো.নজরুল ইসলাম ওরফে নজু , সাং- মোবারকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর’কে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা হতে গ্রেফতার করে”।
“স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে”।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদ্বয়কে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...