
রাজধানীতে খ্রিস্টীয় নব বর্ষবরণের সময় আতশবাজি পোড়াতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে দগ্ধ হন তারা। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয় তাদের। দগ্ধরা হলেন– ফারহান (৮), সিফান মল্লিক (১২), সুমাত (২০), সেন্টু (৪৫) ও তফসির (৩)।
বিষয়টি আজ বুধবার সকালে নিশ্চিত করেছেন হাসপাতালটির জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, নববর্ষে আতশবাজি পোড়াতে গিয়ে শিশুসহ পাঁচজন দগ্ধ হলে তাদের বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে ফারহান ১৫ শতাংশ, সিফান মল্লিকের ১ শতাংশ, সুমাতের ১ শতাংশ, সেন্টুর ২ শতাংশ ও তফসিরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি থাকায় ফারহানকে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরের মতো এবারও থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে ২০২৫ বরণ উপলক্ষে আতশবাজি পোড়ানো, পটকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় এ উপলক্ষে নানা কর্মসূচি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...