
রাজধানীর বাড্ডায় বাসচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিক্ষার্থীর নাম তাসনিম জাহান আইরিন (২৪)। তিনি সিলেটের শাবিপ্রবি‘র বিবিএ ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাজধানীর নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন আইরিন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকালে বাড্ডার ফুজি ট্রেড সেন্টারের সামনে আকাশ পরিবহনের একটি ওই শিক্ষর্থীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এর পর নিহতের সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে বাড্ডা থেকে মালিবাগ সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় আনে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের