
শফিকুল ইসলাম, জবিঃ রায়ের বাকাই স্টুডেন্ট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত “অভিভাবক সচেতনতা ও শিক্ষা বিষয়ক” সেমিনারটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ এপ্রিল (বুধবার) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রায়েরবাকাই গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন ডাঃ এ. কে. এম আসাদ (পলাশ), সহযোগী অধ্যাপক, ডেন্টাল ইউনিট, রাজশাহী মেডিকেল কলেজ এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রুবেল রানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকার, সরকারি-বেসরকারি চাকরিজীবী, অভিভাবক , ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ এবং কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা।
আলোচনার মূল বিষয়বস্তু ছিল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় , কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও তাদের সাফল্যের গল্প ,সাধারণ শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ও একাডেমিক পরিকল্পনা ,শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব , মানসিক স্বাস্থ্যের যত্ন ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকারি – বেসরকারি শিক্ষাবৃত্তি।
প্রধান আলোচক ডা. এ. কে. এম আসাদ (পলাশ) শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির সুবিধাসম্পন্ন একটি আধুনিক সময়, যেখানে তোমরা সহজেই পড়াশোনার সুযোগ পাচ্ছো।
আমাদের সময় সেই সুযোগ ছিল না। হারিকেনের আলোয় পড়তে হয়েছে, প্রচণ্ড কষ্ট ও পরিশ্রমের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু সেই পরিশ্রমের ফলেই আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছি।
জীবনে সাফল্য অর্জন করতে হলে সবসময় সৎ থাকতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। সত্যনিষ্ঠা ও অধ্যবসায় থাকলে সফলতা অবশ্যই আসবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত