
ঢাকা-বেনাপোল রুপসী বাংলা এক্সপ্রেস ৮২৭/৮২৮ রেল ঝিকরগাছা স্টেশনে যাত্রা বিরতির দাবিতে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন ’’ফ্রেন্ডস্ টুয়েন্টির’’ আয়োজনে শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে ঝিকরগাছা স্টেশনে সবধরনের ট্রেনের যাত্রা বিরতি ছিল। একসময় সাতক্ষীরা থেকে শুরু করে চৌগাছা, মহেশপুর, কোটচাঁদপুরসহ বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে মালামাল নিয়ে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে পৌছাত।
এরপর সেই মালামাল ঝিকরগাছা থেকে রেলযোগে কোলকাতা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে পৌছে যেত। বর্তমানে ফুলের রাজধানী খ্যাত ঝিকরগাছার ফুল দেশের প্রায় সব জেলাতে যাচ্ছে। ফলে ঝিকরগাছা স্টেশনে রুপসী বাংলা এক্সপ্রেস যাত্রা বিরতি সহজে সেই ফুল পৌছানো সম্ভব বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সভাপতি আকরাম হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, কোষাধ্যক্ষ এনামুল হক ডন, সদস্য শাহিন আহম্মেদ, রুহুল আমীন, শাহাদৎ হোসেন, হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় সাংবাদিক প্রতিনিধিগণ।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার