
মো: নজরুল ইসলাম এরশাদ,নোয়াখালীঃ অদ্য ২৩/১২/২০২৪ তারিখ দিবাগত রাত অনুমান (০২:০০-০৬:০০) ঘটিকার মধ্য যে কোন সময় বেগমগঞ্জ উপজেলাধীন মিরওয়ারিশপুর ইউপিস্থ বাঁশতলা সাকিনের মোঃ ইসমাইল হোসেন(৩৩), পিতা- সায়েদুল হক,মাতা- হাসিনা আক্তার, সাং- মিরওয়ারিশপুর (ছিদ্দিক চৌকিদার বাড়ি), ইউনিয়ন- মিরওয়ারিশপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী’য় নামীয় ব্যক্তিকে শ্বাসরুদ্ধ বা মাথায় আঘাত করে হত্যার অভিযোগে স্ত্রী লিমা আক্তারকে বেগমগঞ্জ মডেল থানার এসআই/পলাশ সঙ্গীয় ফোর্সসহ আটক করে থানায় নিয়ে আসেন।
প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিমের সাথে তার স্ত্রীর সাংসারিক বিভিন্ন বিষয়ে কথা কাটাকাটি হয়। ভিকটিম ০১ সপ্তাহ পূর্বে বিদেশ থেকে দেশে আসেন।
ধারণা করা হয় উক্ত দ্বন্দ্বের জের ধরে অভিযুক্ত লিমা আক্তার কর্তৃক তার স্বামী মোঃ ইসমাইল হোসেনকে নিজে বা কারও সহায়তায় শ্বাসরুদ্ধ বা মাথায় আঘাত করে হত্যা করে ভিকটিমের পরিবারকে স্বাভাবিক মৃত্যু বলে দাফনের জন্য গোসলের সময় আঘাতের চিহৃ দেখা গেলে মৃত্যুর বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে বেগমগঞ্জ মডেল থানায় অবহিত করলে বেগমগঞ্জ থানার এসআই/পলাশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্হল হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং স্ত্রী লিমা আক্তারকে পুলিশ হেফাজতে নেন।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের লাশ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উক্ত বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...