
আরাকান ছেড়ে নারায়ণগঞ্জ : আরসা প্রধান জুনুনী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) পাঁচ সদস্যসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মায়ানমারের আরাকান রাজ্যের মৃত মৌলভী গোলাম শরীফের ছেলে আতাউল্লাহ (৪৮), আরাকান রাজ্যের মৃত লাল মিয়ার ছেলে মোস্তাক আহাম্মদ (৬৬), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আতিকুল ইসলামের
ছেলে মনিরুজ্জামান (২৪), মায়ানমারের আরাকান রাজ্যের মৃত আব্দুল আমিনের ছেলে সলিমুল্লাহ (২৭), সলিমুল্লাহর স্ত্রী আসমাউল হোসনা (২৩) ও আরাকান রাজ্যের নুর আলমের ছেলে মো. হাসান (১৫)।
মঙ্গলবার (১৮ মার্চ) এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
মামলা সূত্রে জানা যায়, নাশকতার উদ্দেশ্যে আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এরূপ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র্যাব-১১। পরে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ৬ জন আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব-১১।
বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ শাহিনূর আলম কক্সবাজার জার্নালকে বলেন, ‘র্যাব-১১ অভিযান চালিয়ে ময়মনসিংহ ও সিদ্ধিরগঞ্জ থেকে রোহিঙ্গা নাগরিকসহ ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ জন রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে ও আদালতে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত বলা সম্ভব হবে।’
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...