
২০০৬ সালে আওয়ামী খুনিদের লগি-বৈঠার তাণ্ডবে শাহীদদের স্মরণে নড়াইলে জামায়াতে ইসলামীর আলোচনায় জেলা জামায়াতে আমীর আতাউর রহমান বাচ্চু বলেছেন, লগি-বৈঠা দিয়ে আওয়ামী সন্ত্রাসীদের পৈশাচিক হত্যাযজ্ঞের মধ্যদিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়ে ছিল, জগদ্দল পাথরের মতো ১৭টি বছর এ জাতীর কাঁধে চেপে বসা সেই ফ্যাসিষ্ট স্বৈরাচার আবু সাঈদ মুগ্ধদের রক্তের বিনিময়ে ভেসে গেছে।
জেলা জামায়েতের উদ্যোগে সোমবার (২৮ অক্টোবর) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
ভবিষ্যতে দেশে আর কোন ফ্যাসিবাদের উত্থান রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা আরও বলেন জামায়েতের শীর্ষ নেতাদের হত্যা করতে শেখ হাসিনার সাক্ষী ভাড়া করে বানোয়াট অভিযোগ সাজাতে হয়েছিল কিন্তু স্বৈরাচারী হাসিনার বিচারের জন্য কোনো সাক্ষী সাজানোর প্রয়োজন হবে না।
জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা র্মিজা আশেকে এলাহি। জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের পরিচালনায় অনুষ্ঠানে জেলা সহ-সেক্রেটারি আয়ুব হোসেন খান, অধ্যাপক আব্দুস সামাদ, আবুল বাশার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহবুবুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আলোচনা শেষে সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয় করা হয়। অনুষ্ঠানে জেলার নানা প্রান্ত থেকে জামায়াতের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...