
মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২মার্চ ( বুধবার) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ এডভোকেসী ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমানের সঞ্চালনায় সভায় এডভোকেসি ও পরিকল্পনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সকল কর্মকর্তারা, থানার প্রতিনিধিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কনসালটেন্ট সহ অন্যরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, আগামী ১৫ মার্চ শনিবার লোহাগাড়ায় দিনব্যাপী চলবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।শনিবার সকাল ৮টা হতে বিকাল ৪টার মধ্যে লোহাগাড়া উপজেলায় ৬-১১ মাস বয়সী মোট ৫ হাজার ২০২ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ আই.ইউ) ও ১২-৫৯ মাস বয়সী ৪১হাজার ৪৬৮ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ আই.ইউ) খাওয়ানো হবে।
ডাঃ মোহাম্মদ ইকবাল আরও জানান, ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগসহ বিভিন্ন ধরণের রোগ হয়। এ রোগ থেকে নিরাপদ ও মুক্ত থাকতে ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...