
মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শতবর্ষী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত কলেজ পরিচালনা পরিষদের সভাপতি জাহানা আফরোজ বলেছেন, এই বিদ্যালয়ে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও সরকারীকরণের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে তাঁকে ঘিরে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
কলেজের অধ্যক্ষ বাবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী, সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া রোকন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, সাবেক উপজেলা যুবদল সভাপতি ইয়াকুব আলী ভূইয়া জুয়েল, গভর্নিং বডির অভিভাবক সদস্য শহীদুল ইসলাম সবুজ এবং ধলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা বেগম আসমা।

স্বাগত বক্তব্য দেন কলেজের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার উদ্দিন হিরন। কলেজের প্রভাষক লুৎফুর রহমান ভূইয়া ও সহকারী শিক্ষক ফারুক আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সরকারি করার উদ্যোগ গ্রহণের পাশাপাশি এর অবকাঠামোগত উন্নয়নে সংবর্ধিত নেত্রকোনা-৩ আসনের এমপি রফিক হিলালীর সহধর্মিণী ও সভাপতি জাহানা আফরোজের দৃষ্টি আকর্ষণ করেন। জাহানা আফরোজ তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। প্রতিষ্ঠানটির প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে, জড়িয়ে আছে অনেক স্মৃতি।
কলেজটি সরকারি হোক এটা আমারও দাবি। সরকারিকরণের জন্য এমপি মহোদয়ের কাছে আমি জোড়ালো দাবি জানাবো।এছাড়া অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নের জন্য আমি আমার সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করব। সবার আন্তরিক সহযোগিতা পেলে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গড়ে তুলবো।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ২০২৬ সালে জিপিএ-৫ পাওয়া ছয় কৃতী শিক্ষার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ছয় মেধাবী শিক্ষার্থীর হাতে হাশেম বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...