
মো.সাহিদুল ইসলাম শাহীন:- যশোর জেলার শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে ০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল (ESKUF সিরাপ) এবং একটি মোবাইল ফোনসহ মো. আরিফুজ্জামান (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে গোগা বিওপির একটি চৌকস টহল দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামী আরিফুজ্জামান শার্শা উপজেলার কালিয়ানী গ্রামের মো. মোতালেবের ছেলে। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার ৮০০ টাকা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ এই আসামীকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদকসহ সকল প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আসামী আরিফুজ্জামানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮ জনকে সনদ...
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণ শেষে ৪৮...
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...