
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তে ২১ বিজিবি’র অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক কিশোর’কে গ্রেফতার করা হয়। গতকাল ৩ মার্চ (মঙ্গলবার) রাতে গোগা বিওপি পোস্টের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
আসামীর নাম মো. রানা হোসেন, পিতা-আবু সাঈদ মোড়ল,গ্রাম-গোগা,পোষ্ট-গোগা,থানা-শার্শা,জেলা-যশোর
২১ বিজিবি’র প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা বিওপি’র সদস্যরা জানতে পারে যে,সীমান্তবর্তী ঐ এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে।
মুহুর্তে সেখানে অভিযান পরিচালনা করে উপরিল্লিখিত আসামী রানা হোসেন নামের ঐ কিশোর’কে চ্যালেঞ্জ করে তাকে তল্লাশী করলে,উক্ত কিশোরের কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করে আভিযানিক দল।
আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে.কর্ণেল মো.নাফিজ ইমতিয়াজ আহসান প্রেস ব্রিফিং এ জানিয়েছেন,
সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে এবং তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...