
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-সংসদীয় আসন ৮৫,যশোর-১(শার্শা) আসনে বিএনপিদলীয় মনোনয়ন প্রত্যাশী,শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি হাসান জহির তার প্রতিদিনকার নির্বাচনী সাংগঠনিক কার্যক্রমের কর্মসূচি হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শার্শা উপজেলার নাভারণ গরুর হাট সংলগ্ন সমবায় মার্কেটের সম্মুখে জনসচেতনতা বৃদ্ধি ও তরুণ ভোটারদের সাথে মতবিনিময় সভা করেন।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঐ সভায় সভাপতিত্ব করেন সাজেদুর রহমান সাজু(আহবায়ক,নাভারণ ডিগ্রি কলেজ) এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব- সবুজ হোসেন খান।
প্রধান অতিথি’র বক্তব্যে আবুল হাসান জহির বলেন, দেশ এখন এক সংকটময় সময় পার করছে। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের শাসন পুনরুদ্ধারে বিএনপি মাঠে আছে। জনগণের ভোটের অধিকারই দেশের প্রকৃত শক্তি— সেই শক্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে ন্যায়, জবাবদিহিতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের অধিকার ও ভবিষ্যতের জন্য। ঘরে ঘরে গিয়ে জনগণকে সংগঠিত করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে— কারণ পরিবর্তনের শক্তি জনগণের মধ্যেই নিহিত। আমি আশা করি,বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে তরুণ ভোটারদের গুরুত্ব অপরিশিম। একমাত্র তারাই পারবে এ পরিবর্তন আনতে। অনুষ্ঠানে উপস্থিত তরুণ ভোটারদের প্রতি এই আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আহম্মদ আলী শাহীন(সহ:সভাপতি,শার্শা উপজেলা বিএনপি),বেনাপোল পৌর যুবদল সদস্য সচিব-রায়হানুজ্জামান দিপু, জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক- সিরাজুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য- আলমগীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক- মো. আব্দুর রশিদ, সদস্য আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক- ওয়াসি উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি- জাহাঙ্গীর হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...