শাহজাদপুর সােনালী ব্যাংক বাঘাবাড়ি ঘাট শাখার কম্বল বিতরণ

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

আতাউর রহমান পিটু,শাহজাদপুরঃ সােনালী ব্যাংক পিএলসি বাঘাবাড়ি ঘাট শাখার পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শাখাটির ম্যানেজার মো. আরিফুল ইসলাম জানান আজ ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টায় ব্যাংক কার্যালয় থেকে কম্বল বিতরণ করা হয়।

এ সকল শীতবস্ত্র অসহায় মানুষের শীত নিবারনের জন্য ব্যাংকের সিরাজগঞ্জ প্রিন্সিপাল অফিস থেকে পাঠানাে হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার পুলক কুমার ঘােষ, জান্নতুন ফেরদৌস , এস এম প্রিন্স প্রমুখ।