শিবগঞ্জ উপজেলা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও আজহার আলী 

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

পবিত্র মাহে রমজানের শেষে এলো খুশির ঈদ। এ আনন্দ বয়ে আনুক সকল মানুষের ঘরে ঘরে। শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে আগাম শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজহার আলী।

শুভেচ্ছা বার্তায় শিবগঞ্জ উপজেলা বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও (ঈদ মোবারক) জানিয়ে তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়, দীর্ঘ ১১ মাস পর এই সিয়াম সাধনার মাস হিসেবে রমজান আমাদের মাঝে এসে হাজির হয়।
ঈদ মানেই শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মুসলিম বন্ধনের এক শিক্ষা। হিংসা-বিদ্বেষ ভুলে, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমই হচ্ছে ঈদ। ঈদ মানেই শান্তি, ঈদ মানেই সকলের আনন্দের মিলবন্ধন।
এবারের ঈদুল ফিতরে ধনী-গরীব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে এবং আগামী দিনগুলো সবার জন্য সুখময় ও সুন্দরময় হোক। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দ প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আমেজ এবং ঐকান্তিক কামনার প্রার্থনা।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আজহার আলী আরও বলেন, আসুন আমরা সবাই গরিব, দুঃখী, সুবিধাবঞ্চিত শিশুদের ও মেহনতি মানুষদেরকে পাশে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে মহিমান্বিত ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান উপজেলা বাসীকে।

মন্তব্য লিখুন

আরও খবর