
শাহরিয়ার মিল্টন ,শেরপুর : শেরপুরের সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা কান্দাপাড়া গ্রামে খেত থেকে এক অটোরিকশাচালক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে ওই গ্রামের একটি খেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন (৩৮) হরিণধরা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা হাসমত আলীর ছেলে এবং পেশায় একজন অটোরিকশাচালক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেন বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এলাকাবাসী তাঁর লাশ শ্বশুরবাড়ির পার্শ্ববর্তী একটি খেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শেরপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) বাপ্পা ঘোষ জানিয়েছেন, লাশের শরীরে মারধরের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দেলোয়ারকে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...