
শাহরিয়ার মিল্টন , শেরপুর : অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় শেরপুরে ১৫ দিনব্যাপী ট্রেডভিত্তিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক, ফরিদা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং নিজেদের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে সক্ষম হবেন বলে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুরের উপপরিচালক কামরুজ্জামান খান। এ সময় উপপরিচালক, স্থানীয় সরকার ও শেরপুর পৌরসভা প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ওবায়দুর রহমান, শেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
রবিদাস, নরসুন্দর, মুচি ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ প্রশিক্ষণে টেইলরিং (কাটিং অ্যান্ড সেলাই) এবং গবাদিপশু পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকা
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...