
শাহরিয়ার মিল্টন , শেরপুর : সারাদেশের সাথে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে শেরপুর জেলায় শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে এসএসসি ৮৬ জন, দাখিল ১১৪ জন ও কারিগরি ২৮ জন পরীক্ষার্থীসহ ২২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ।
শেরপুর জেলা প্রশাসনের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, এবছর শেরপুর জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার ৪৩ টি কেন্দ্রের মধ্যে এসএসসি ১৪ হাজার ১০১ জন, দাখিল ৩ হাজার ১৬ জন ও কারিগরি (ভোকেশনাল) ১ হাজার ৩১২ জন সহ ১৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও এসব পরীক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষার দিনে এসএসসি ৮৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে এবং বাকী ১৪ হাজার ১৫ জন অংশগ্রহণ করে।
এছাড়াও দাখিল ৩ হাজার ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৪ জন অনুপস্থিত বাকী ২ হাজার ৯০২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন এবং কারিগরি (ভোকেশনাল) ১ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন অনুপস্থিত এবং বাকী ১ হাজার ২৮৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন ।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...