শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ , ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের দুটি সংসদীয় আসনের ভোট আয়োজনের শেষ প্রস্তুতি চলছে।

সারাদেশের ন্যায় বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শেরপুর জেলায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম।
শেরপুর জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী জেলায় যেসব কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম।

ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তায় স্ব-স্ব কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা এসে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বুঝে নেন সরঞ্জামাদি। এরপর আইনশৃঙ্খলাবাহিনীর নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় নির্ধারিত কেন্দ্রে।

শেরপুর-১ (সদর) আসনের সদর উপজেলায় একটি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের ভোট কেন্দ্রের সংখ্যা-১৪৫টি। এ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটারের ২ লাখ ২৪ হাজার ৪৭২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ২৬ হাজার ৮ জন।

এছাড়া নতুন ভোটারের সংখ্যা ২৬ হাজার ৮২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮ জন।

শেরপুর-২ আসনে ২ টি উপজেলা ও ২ টি পৌরসভার এবং ২১ টি ইউনিয়নের ভোট কেন্দ্রের সংখ্যা-১৫৪টি। এখানে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন।

এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৮৬ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ২ লাখ ২৪ হাজার ২৪৮ জন।

মন্তব্য লিখুন

আরও খবর