
শাহরিয়ার মিল্টন,শেরপুর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ.কে.এম. আমিনুল হক শুক্রবার (১৭ জানুয়ারী) বাদ আছর এ দোয়া মাহফিলের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাসিক অক্ষর এর প্রধান সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আসলাম হোসাইন, সমাজ সেবক মো. জাকির হোসেন ও মুসুল্লিবৃন্দ।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ.কে.এম. আমিনুল হক জানান, আমাদের সবার মা, আপোষহীন নেত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। দেশবাসীর দোয়ার বরকতে এবং মহান রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে দ্রুততার সাথে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ সুস্থ হয়ে খুব দ্রুতই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং দেশের কল্যাণে কাজ করবেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও নেক হায়াত কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...