
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা বা পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১২ মার্চ) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানের বিভিন্ন গাছে পেরেক দিয়ে সাইনবোর্ড বিলবোর্ড সহ বিভিন্ন প্রচারণা বোর্ডের পেরেক অপসারণ উদ্বোধন করা হয়।
এই গাছ সুরক্ষা কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনম আব্দুল ওয়াদুদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
এসময় তিনি বলেন, শেরপুর জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন গাছপালা যেখানে পেরেক রয়েছে সেসব গাছের পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করা জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
আগামী দিনে কেউ যেন নতুন করে কোনো গাছে পেরেক লাগাতে না পারে সে বিষয়েও সকলকেই সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...