
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে বার্ণাঢ্য শোভাযাত্রা ও প্রীতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে গতকাল রোববার (৬ এপ্রিল) সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বার্ণাঢ্য শোভাযাত্রা বের করে শেরপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে। পরে শেরপুর সরকারি কলেজের মাঠে প্রীতি ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।
এ সময় শেরপুর জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস বার্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা প্রশাসক মোঃ তরফদার মাহমুদুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, সদর উপজেলার নিবার্হী অফিসার মো. আব্দুল্লাহ্ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কাকন রেজা, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা ।
পরে ১২টার দিকে শেরপুর সরকারি কলেজের মাঠে প্রীতি ভলিবল খেলার টুর্নামেন্ট আয়োজন করেন। ভলিবল খেলার টুর্নামেন্ট যে দুটি দল অংশগ্রহণ করেন কামারেরচর স্পেটিং ক্লাব বনাম সোলাইমান কবির একাডেমি।
ভলিবল টুর্নামেন্ট সোলাইমান কবির একাডেমি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হিসেবে বিজয়ী লাভ করে কামারের চর স্পেটিং ক্লাব এবং চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন শেরপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ, পুরস্কার গ্ৰহণ করে কামারের চর স্পেটিং ক্লাব।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...