
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াভাতা ও শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি শিক্ষার্থীদের সহায়তার জন্য এ উদ্যোগ নেয়া হয়। মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এ উদ্যোগ নেয়।
সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ২৩ জন ক্রীড়াবিদকে ৩০ হাজার টাকা করে ক্রীড়া ভাতা ও মাধ্যমিক স্কুল পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ২৪ হাজার করে ক্রীড়া শিক্ষাবৃত্তি দেয়া হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, খেলোয়াড় এবং বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...