
শাহরিয়ার মিল্টন,শেরপুর : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের নৃশংস হামলা ও কর্মীদের হত্যার বিচারের দাবিতে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শেরপুর পৌর অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী, শেরপুর শহর শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
শেরপুর শহর জামায়াতের সেক্রেটারি ডা: হাসানুজ্জামান এর সঞ্চালনা ও শহর আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার আমীর মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি নুরুজ্জামান বাদল, জেলা মজলিসের শুরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, আব্দুল কাদের, সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর গোলাম কিবরিয়া, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, জেলা শিবিরের সভাপতি মু. আশরাফুজ্জামান মাসুম, সেক্রেটারি আতিকুল্লাহ, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আমিনুর রসুল,জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোস্তফা সাদী, বিশিষ্ট ব্যাংকার খলিলুর রহমানক,শহর অর্থ সম্পাদক জাহিদ আনোয়ারসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার