
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির দুই বিচারককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। গতকাল বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী কক্ষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (পদোন্নতিপ্রাপ্ত যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. ইকবাল মাহমুদ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানকে ওই সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির প্রধান অতিথি ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট আব্দুল মান্নান, জিপি এ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব ও সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।
এসময় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মাহবুব আলী মুয়াদসহ অন্যান্য বিচারক এবং আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...