
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২০২৫ এর আওতায় অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী এ ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও সনদ বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক রফিক মজিদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়য়দ রবিউল করিম মণি।
এ সময় জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভীসহ ক্রীড়া সংগঠকবৃন্দ, সাবেক খেলোয়াড়বৃন্দ, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাসব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সাধন বসাক, মো. মজিবুর রহমান, এস. এম. শেখ মো. হিমন ও আবু রাসেল রাজন।
জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে ৬-৮ জন সেরা প্রতিভাবানদের বিভাগে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা