
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- ৪৫৯৯) ৫ দফা দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে জেলা শহরের নয়আনী বাজারে দাবি আদায়ে ইউনিয়নের সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শেরপুর শহর বস্ত্র দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন প্রমুখ। এ সময় ইউনিয়নের নেতারা বলেন, বিগত ১৬ বছর আগে শেরপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ বস্ত্র দোকান মালিক কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে সুরাহা করার আশ্বাস দেয়ার পরও তাদের কোনো দাবি মেনে নেয়নি শহরের বস্ত্র দোকান মালিকরা।
তাই দীর্ঘদিন পর এসব দোকানের কর্মচারী শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। যদি তাদের দাবি মানা না হয় তবে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
তারা বস্ত্র দোকান মালিকদের প্রতি আহ্বান জানান, মুসলমান সম্প্রদায়ের দোকান কর্মচারীদের বছরে ঈদুল ফিতরে কর্মচারীদের বেতনের সমপরিমাণ বোনাস প্রদান ও ঈদুল আযহা উপলক্ষে ৫০% অর্থাৎ অর্ধেক বোনাস প্রদান ও হিন্দু সম্প্রদায়ের শ্রমিকদের পূজা উপলক্ষে অনুরূপ বোনাস প্রদান, শ্রম আইন অধিদপ্তরের আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকদের এবং কর্মচারীদের ৮ ঘণ্টা ডিউটি, বাৎসরিক ছুটি প্রদান করা, সংগঠনের কার্ডধারী কর্মচারী ও শ্রমিক ছাড়া কোনো কর্মচারী নিয়োগ প্রদান না করা। এছাড়াও বস্ত্র দোকান কর্মচারীদের মৃত্যুকালিন ভাতা প্রদানের দাবিও জানান তারা ।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...