
শাহরিয়ার মিল্টন, শেরপুর : শেরপুরে চালের গুদাম থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, ভেজাল আতপ চাল, মশলা, বিষাক্ত ক্যামিকেলসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে সদর থানা পুলিশ। একইসাথে ভেজাল পণ্য তৈরির নানা সরঞ্জামসহ আক্তারুজ্জামান নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল ২০ মে বুধবার বিকেলে সদর উপজেলার পাকুড়িয়া ফকিরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা যায়, আক্তারুজ্জামান দীর্ঘ দিন যাবৎ ভারত থেকে অবৈধভাবে জিরা ও নিম্ন মানের চালসহ বিভিন্ন মশলা এনে রিফাইন করে ও বিষাক্ত সুগন্ধি মিশিয়ে দেশীয় নামিদামি ব্রান্ডের মোড়কে ভরে বিক্রি করে আসছিলেন।
পণ্যগুলোর মধ্যে রয়েছে আতপ চাল, হলুদ গুড়া, জিরা গুড়া, মরিচ গুড়াসহ নানা মসল্লা গুড়া। আসন্ন ঈদকে কেন্দ্র করে এসব পণ্য বাজারে ছাড়া হয়েছে। আর প্রতিদিনই ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল।
গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এই ভেজাল মালামাল জব্দ করাসহ আক্তারুজ্জামানকে হাতেনাতে আটক করে। জব্দকৃত মালামাল অন্তত দুই মিনি ট্রাক বলে জানা গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এর সাথে আরও কে কে জড়িত তা দেখা হচ্ছে।
আটককৃত পণ্যের পরিমাণ এখনও হিসাব করা হয়নি। সিজার লিস্ট চলছে। এই ঘটনায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা