
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির অন্তত ১৬ শিক্ষার্থী ভিমরুলের কামড়ে আহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ একঝাঁক ভিমরুল শিক্ষার্থীদের আক্রমণ করে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভিক্টোরিয়া একাডেমির সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর আগেই এই ঘটনা ঘটে। পরে আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারা অল্প আহত হয়েছে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন, তবে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এর আগে একাধিকবার ভিমরুলের বিষয় শিক্ষকদের অবহিত করা হলেও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।
ভিক্টোরিয়া একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছা বেগম বলেন, আহত শিক্ষার্থীদের সকল চিকিৎসার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ বহন করবে।
এ ব্যাপারে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা বলেন, পাঁচজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক নয়। দ্রুতই তারা বাড়ি ফিরতে পারবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত