
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য আগমনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের গোপাল জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোপাল জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে রঙিন ব্যানার নিয়ে শিশু ও পুণ্যার্থীরা অংশ নেন।
এ সময় বিভিন্ন প্রতিমার প্রতিকৃতি ও প্রতীকী পূজামণ্ডপের সাজে শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে আট শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনা মূল্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর থানার উপপরিদর্শক (এসআই) আরিফ আহমেদ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ও সদস্যসচিব সুব্রত দেসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
ষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। দুর্গোৎসবকে ঘিরে শেরপুরের বিভিন্ন পূজামণ্ডপে চলছে নানা আয়োজন।
মন্তব্য লিখুন
আরও খবর
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান: ১১ দলীয়...
সরকারের আচরণে ক্ষমতা ছাড়ার প্রবণতা দৃশ্যমান:...
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...