
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুর জেলার সদর উপজেলার চাঞ্চল্যকর মনজুরুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা চরপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আজমত আলী (৪২) ও একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে ফজলুল হক ফজু (৫৬)।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মনজুরুল ইসলাম হত্যা মামলায় বিচারে সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে আজমত আলী ও ফজলুল হককে যাবজ্জীবন সাজা দেয় আদালত।
সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রৌহা চরপাড়া এলাকায় অভিযান চালায়। ওইসময় নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি আজমত আলী ও ফজলুল হককে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...