
শাহরিয়ার মিল্টন,শেরপুর: শেরপুরে আরও ২টি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে রোববার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বাজিতখিলা এলাকার মেসার্স মুন ব্রিকস ও বিপি ব্রিকস ম্যানুয়ালে ওই ভাংচুর করে। এ নিয়ে গত কয়েকদিনে জেলার ৬টি ইটভাটা পুরোপুরি ভেঙে দেওয়া হলো।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. আসমা আক্তার। এ সময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।
অভিযানকালে অবৈধভাবে ভাটা পরিচালনার জন্য বাজিতখিলা এলাকার মেসার্স মুন ব্রিকস ও বিপি ব্রিকস ম্যানুয়ালের চিমনি বেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক, জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, সেনাবাহিনীর সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নূর কুতুবে আলম সিদ্দিক জানান, রীট পিটিশন নং ১৩৭০৫/২০২২ এর আলোকে মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...