
শাহরিয়ার মিল্টন , শেরপুর : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি নির্বাচনী আসনের বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
প্রতীক বরাদ্দপ্রাপ্তরা হচ্ছেন শেরপুর-১ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম (দাঁড়িপাল্লা), এনসিপি মনোনীত প্রার্থী মো. লিখন মিয়া (শাপলা কলি), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক মনি (লাঙল) ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ (মোটরসাইকেল)।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফাহিম চৌধুরী (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ আল কায়েস (হাতপাখা) ও এবি পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুল্লাহ (ঈগল)।
আর শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান বাদল (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন (হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মাকর্সবাদী) মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান (কাঁচি) ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম (মোটরসাইকেল)।
এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রার্থীর পক্ষে নিজ নিজ প্রতীক সাক্ষর দিয়ে বুঝে নিলেও শেরপুর-১ আসনে এনসিপি প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং তার পক্ষে কেউ প্রতীক বুঝে নেননি।
প্রতীক বরাদ্দকালে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল আমিন (পিএসসি), শেরপুর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, এনএসআইয়ের উপপরিচালক মো. ইফতেখারুল হক, জেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রার্থী, সমর্থক, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...