শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের মতবিনিময়

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন শেরপুর ১ আসনের এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে শেরপুর জেলা শহরের গোপালবাড়ীস্থ জিউর মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুব্রত চন্দ্র দের সঞ্চালনায় অনুষ্ঠতি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতের শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট শেরপুর জেলা শাখার যুগ্ন আহ্বায়ক প্রদীপ রঞ্জন দে , সদর থানা সভাপতি ভোলানাথ ঘোষ,সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা লিপু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর