
শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী এবং শেরপুর ৩ (শ্রীবরদি-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের প্রথম জানাযা শেষ হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাযা নামাযে ইমামতি করেন, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম।
এর আগে বাদ যোহর জেলার পাঁচ উপজেলা থেকে জানাযাস্থলে উপস্থিত হতে থাকে জামায়াতে ইসলামী, বিএনপি ও ১১ দলীয় জোট নেতৃবৃন্দ।
এদিকে বিকেল ৫ টায় জামায়াত নেতা বাদলের দ্বিতীয় জানাযা তার নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টায় শ্রীবরদিতে নির্বাচনী জনসভা চলাকালীন সময়ে অসুস্থ বোধ করেন শেরপুর ৩ (শ্রীবরদি-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলকে প্রথমে উপজেলা হাসপাতাল এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহে নেওয়ার পথে রাত ২ টায় তিনি মৃত্যুবরণ করেন।
এদিকে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...