শেরপুর সদর উপজেলার ৫০ হাজার শিশু পাবে হামের টিকা

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ , ১৫ এপ্রিল ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ আগামী ২০ এপ্রিল থেকে শেরপুরে হামের টিকা দেয়ার কার্যক্রম শুরু হবে। ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত সকল শিশু এক ডোজ হামের টিকা পাবে। শেরপুর সদর উপজেলার ১৪ টি ইউনিয়নে প্রায় ৫০ হাজার শিশুকে এই টিকা দেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন জানান, গ্রাম পর্যায়ে প্রতিটি টিকা কেন্দ্রে ১ দিন করে হামের টিকা কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া জেলা সদর হাসপাতালে প্রতিদিন টিকা দেয়া হবে। পৌরসভার মহল্লায় মহল্লায় একইভাবে টিকা দেয়া হবে। ১০ মে পর্যন্ত এই হামের টিকা দেয়ার কার্যক্রম চলবে।

মন্তব্য লিখুন

আরও খবর